কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাসহ সাবেক যুগ্ম সচিব সিরাজুল কারাগারে 

আদালত ভবনে সিরাজুল ইসলাম এবং মাকসুদুর রহমান। ছবি : কালবেলা
আদালত ভবনে সিরাজুল ইসলাম এবং মাকসুদুর রহমান। ছবি : কালবেলা

রাজধানীর পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম এবং যুবলীগ নেতা মোহাম্মদ মাকসুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. আমজাদ হোসেন এ তথ্য জানান।

এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ সকাল ৫টা ২৫ মিনিটের দিকে পল্টন থানাধীন গুলিস্তানের গোলাপ শাহ মাজারে ৫০ থেকে ৬০ জন মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২৬ মার্চ পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১০

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১১

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১২

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৩

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৪

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

১৬

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১৭

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১৯

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X