চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকে আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ অবশেষে স্থগিত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের জন্য আলোচিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিতর্কিত পরীক্ষার পরিবর্তে প্রচলিত পদোন্নতি পরীক্ষার মাধ্যমে কর্মচারীদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২৭ আগস্ট) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট শুনানির পর এ নির্দেশ দেন। আদালত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আশরাফুল হাসান সিদ্দীক, সিনিয়র অ্যাডভোকেট আশিক আল জলিল ও অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দীন দুলন।

রিটে বলা হয়, গত ১৪ আগস্ট ব্যাংকের মানবসম্পদ বিভাগ আগামী ২৯ আগস্ট ৯ হাজার কর্মকর্তা-কর্মচারীর জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল। যদিও বাংলাদেশ ব্যাংককে ১৯ আগস্ট লিখিতভাবে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

রিটকারী ব্যাংকের জুনিয়র অফিসার মো. হানিফ জানিয়েছেন, মূল্যায়ন পরীক্ষার আড়ালে ব্যাংক কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুতির পরিকল্পনা করছিল। মহামান্য হাইকোর্ট আজ বুধবার এ পরীক্ষা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আইনজীবী কেএম সাইফুল ইসলাম জানান, আদালতের এ রায়ে কার্যত ইসলামী ব্যাংকের বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা স্থগিত হয়েছে। ফলে কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী পদোন্নতির সুযোগ পাবেন।

আইনজীবীরা মনে করছেন, এ রায় ব্যাংক খাতের কর্মীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের জন্য ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষার বিরুদ্ধে করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X