কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কলেজ শিক্ষক মুকিব মিয়া রিমান্ডে 

আদালত ভবনে শিক্ষক মুকিব মিয়া। ছবি : কালবেলা
আদালত ভবনে শিক্ষক মুকিব মিয়া। ছবি : কালবেলা

লালমনিরহাটের কলেজ শিক্ষক মো. মুকিব মিয়াকে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালত হাজির করা হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সিয়াম আহমেদ তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২ আগস্ট নিউমার্কেটের ২নং গেটের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় মাজেদুল ইসলাম, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজের কয়েকজন আহত হন।

এ ঘটনায় গত বছরের ২৬ আগস্ট মাজেদুল ইসলামের চাচাতো ভাই হাবিবুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ১০৭ জনের নামে মামলা করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X