রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশা থেকে ছিটকে গাছে ধাক্কা, স্কুলশিক্ষক নিহত 

নিহত মো. নুরুল কবির। ছবি : সংগৃহীত
নিহত মো. নুরুল কবির। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে একজন স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল কবির (৪০) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিক্ষক নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে গাড়িটির সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। এ সময় গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এলে মোড়ে কাটাতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় শিক্ষক নুরুল কবির গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে স্কুলশিক্ষকের এমন মৃত্যুতে শিক্ষক-মহল, শিক্ষার্থী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বাঁশখালীর স্থানীয় বাসিন্দা সুলতানুল আজিজ নামে একজন জানান, নিহত শিক্ষক নুরুল কবির বাশঁখালী ১১নং পুইছড়ি ইউনিয়নের স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার দ্বিতীয় ছেলে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X