বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আলী পেপার মিলসের মালিকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনতা ব্যাংকের ৪০০ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় মেসার্স আলী পেপার মিলস লিমিটেডের মালিক মো. শহিদুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। অপর দুই আসামি হলেন প্রতিষ্ঠানটির পরিচালক মো. শাহিনুল ইসলাম ও মো. তুহিনুল ইসলাম।

সোমবার (৬ অক্টোবর) ঢাকার পাঁচ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালত এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরুল বলেন, ‘ঋণ পরিশোধ না করায় আলী পেপার মিলস লিমিটেডের মালিকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন দেন আদালত।’

সংশ্লিষ্ট আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ডিক্রি থেকে এই জারির মামলা করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৪২ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৬৯০ টাকাসহ এই টাকার ওপর ১২ শতাংশ হারে সুদের ডিক্রি হয়। ডিক্রি করা সম্পূর্ণ টাকা ৬০ দিনের মধ্যে ডিক্রিদারকে পরিশোধের জন্য আসামিদের নির্দেশ দেওয়া হলেও আসামিরা তা পরিশোধ না করায় প্রথম মামলাটি দায়ের করা হয়।

পরে এ মামলায় বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রি না হওয়ায় ডিক্রিদার অর্থঋণ আদালত আইন ২০০৩-এর ৩৩(৫) ধারায় বন্ধকী সম্পত্তি দখল ভোগের ও বিক্রির অধিকারসহ সনদ প্রদানের মাধ্যমে প্রথম জারি মামলা নিষ্পত্তি হয়। তবে সেই সনদ পেয়েও এই সম্পত্তি বিক্রি বা দখল ভোগের মাধ্যমে ডিক্রিদার ব্যাংক ডিক্রি করা কোনো টাকা আদায় করতে পারেনি। এজন্য হালনাগাদ পাওনা বাবদ ২৭৩ কোটি ৫৯ লাখ ৭১ ৪৩৫ টাকা আদায়ের জন্য এই দ্বিতীয় জারি মামলাটি দায়ের করা হয়। আসামিদের প্রতি নোটিশ জারির পরেও তারা আদালতে উপস্থিত হননি।

এ কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X