কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নারী উদ্যোক্তা তনিকে মানহানি, গ্রেপ্তার আকাশ কারাগারে 

নারী উদ্যোক্তা তনিকে মানহানি, গ্রেপ্তার আকাশ কারাগারে
ছবি : সংগৃহীত

আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিকে নিয়ে মানহানি করার অভিযোগে বনানী থানার মামলায় গ্রেপ্তার আসামি আকাশ নিবিড়কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন আসামি আকাশকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক মো. এমদাদুল হক তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

সেখানে উল্লেখ করা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ সময় আসামিপক্ষে শামীম মিয়া জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষে জান্নাতুল ফেরদৌস জান্নাত জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে আসামি আকাশকে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, আসামিরা বেশ কিছুদিন যাবৎ নারী উদ্যোক্তা তনি ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অশালীন ও মিথ্যা, বিভ্রান্তিমূলক পোস্ট করে সম্মানহানী করে। গত ২১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তনি তার বনানী বাসায় বসে নিজের ফেসবুক আইডি থেকে দেখতে পান, মৌ সুলতানা নামে ফেসবুক আইডি থেকে তাকে ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন অশ্লীল কথাবার্তা দিয়ে ভিডিও তৈরি করে সেগুলো ফেসবুকে পোস্ট করেছে।

এর কিছুদিন পর তিনি লক্ষ্য করেন, তাকে ও তার স্বামী মৃত সাদাদ রহমানকে নিয়ে অশ্লীল, মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর কথাবার্তা বলে ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে।

এছাড়াও আসামি আকাশ নিবিড় তার ইউটিউব আইডি থেকে তাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভিডিও পোস্ট করেন।

আসামিরা তাকে, তার পরিবারের সদস্য ও তার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া, মিথ্যা, বানোয়াট তথ্য সংবলিত ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করতে থাকে। এছাড়াও আসামিরা তার ও তার স্বামী মৃত সাদাদ রহমানের বিয়ের ভুয়া কাবিননামা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাঁটি বলে প্রচার করেন। আসামিরা তার সন্তানের জন্মকে প্রশ্নবিদ্ধ করে একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার উদ্দেশে পোস্ট করে। এ ঘটনায় গত ২১ নভেম্বর রোবাইয়াত ফাতিমা তনি বাদী হয়ে বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১২

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৩

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৪

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৫

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৬

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৭

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৮

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১৯

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

২০
X