কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হংকংয়ের বেশ কয়েকটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত অন্তত ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ৬০ বছরের মধ্যে শহরটিতে এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় ২৭০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ। হাজার হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের অনেকের মৃত্যু হয়েছে।

এদিকে এখনো বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলছে। ঘন ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে চীনা ভূখণ্ডের আকাশসীমা ছেয়ে ফেলেছে।

হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। দমকল সদস্যরা জানিয়েছেন, আগুন দ্রুত ভবনগুলোর বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১০

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১১

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১২

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৩

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

১৬

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১৮

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১৯

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

২০
X