কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বারের শোক, এজলাসে ওঠেননি বিচারকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতি। একইসঙ্গে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠনটি।

সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার অধস্তন আদালতের বিচারকরা এজলাস ওঠা থেকে বিরত থাকেন। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলকে কাঁদিয়ে সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত মোতাবেক ঢাকার সকল আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকার সিএমএম আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা দিয়ে জানান, আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেবেন না। পরে মিটিং শেষে সিএমএম আদালতের বিচারকরা এজলাসে না ওঠার বিষয়ে সিদ্ধান্ত নেয়। তবে আদালতের দাপ্তরিক কাজ স্বাভাবিক নিয়মে চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১০

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১১

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৩

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৪

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৫

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৬

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৭

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৮

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৯

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

২০
X