স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তি জানায় বাংলাদেশ। বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত এবারের আসরে খেলা হচ্ছে না লিটন-মিরাজদের।

বাংলাদেশের সঙ্গে আইসিসির এমন আচরণ ক্রিকেট দুনিয়ায় রীতিমতো তোলপাড়। নানা প্রশ্ন এবং বিতর্কে জেরবার খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এর আগে ভারত কোন কারণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি। তখন তাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল আইসিসি। সেই টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে।

অথচ, এবার বাংলাদেশের ক্ষেত্রে কোনো বিকল্প ব্যবস্থা করেনি ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে অবশ্য ভাবতে নারাজ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ। এই অজি তারকার মতে, টাইগারদের অনুপস্থিতি নিয়ে ভাবার চেয়ে নিজেদের ক্রিকেটে মনযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে রোববার মার্শকে প্রশ্ন করা হয়েছিল, আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না নিরাপত্তা শঙ্কার কারণে। একজন খেলোয়াড় হিসেবে এ বিষয়ে আপনার কি অনুভূতি? এমন প্রশ্নের জবাবে মার্শ বলেন, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি জেতার জন্য। আমরা শুধু সেটাতেই ফোকাস করতে চাই। আমাদের নিরাপদ রাখার জন্য যে মানুষগুলোকে বসানো হয়েছে, অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা সেই মানুষদের বিশ্বাস করি।’

বিশ্বকাপের আগে পাকিস্তান সিরিজটাই ছিল অস্ট্রেলিয়ার জন্য শেষ কোন প্রস্তুতি পর্ব। তবে পাকিস্তানের মাটিতে অজিদের এই সফরটা মোটেও সুখকর ছিল না। তিন ম্যাচের সবকটিতেই পরাজয়ের লজ্জা উপহার পেয়েছে তারা। বিশেষ করে শেষ ম্যাচে তো বাজেভাবে হেরেছে পাকিদের কাছে। সেইসঙ্গে হোয়াইটওয়াশের লজ্জায় শেষ হয় অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১০

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১১

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১২

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৩

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৪

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৫

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৬

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৭

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৮

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৯

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

২০
X