

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে। এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সংস্থাটির সহসভাপতি রাজীব শুক্লা এটাও বলেছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার আগে ভারতীয় বোর্ড আর কোনো মন্তব্য করবে না।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আজ সোমবার (০২ জানুয়ারি) রাজীব শুক্লা বলেন, ‘আইসিসি একটি বড় বিবৃতি দিয়েছে। তারা খেলোয়াড়সুলভ আচরণের কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে পুরোপুরি একমত। আইসিসির সঙ্গে কথা না হওয়া পর্যন্ত বিসিসিআই এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।’
গতকাল পাকিস্তান সরকার ঘোষণা দেয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে ভারতের বিপক্ষে ম্যাচটা তারা খেলবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তাদের দল ‘মাঠে নামবে না’। তবে কেন এমন সিদ্ধান্ত, তার কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পাকিস্তান খেলবে।
মন্তব্য করুন