সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দুঃশাসনমুক্ত দেশ গঠনে বিএনপির বিকল্প নাই : মান্নান

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী গণসংযোগকালে পথ সভায় বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
সিদ্ধিরগঞ্জে নির্বাচনী গণসংযোগকালে পথ সভায় বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ গঠন করতে হলে বিএনপির বিকল্প নাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট নিয়ে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দুঃশাসন দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জের আদমজী ভূঁইয়া মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে পথ সভায় এসব কথা বলেন তিনি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, রাষ্ট্রগঠনে আমাদের প্রাণপ্রিয় নেতা ও অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব পরিকল্পনা করেছেন, তা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের উন্নয়ন, নারীদের অগ্রাধিকার ও ফ্যামিলিকার্ড দেওয়ার যে ঘোষণা তিনি দিয়েছেন তার সুযোগ সুবিধা শুধু নারীরাই নয়, তাদের পরিবারের প্রত্যেক সদস্যই পাবে।

তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ বাসীর পাশে থেকে সুখ-দুঃখের ভাগীদার হয়ে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত এলাকায় গড়ে তোলা হবে।

গণসংযোগে অংশগ্রহণ করেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, শাহ আলম হীরা, রিয়াজুল ইসলাম, কামাল হোসেন ও রুহুল আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনের বিশদ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দুবাই 

১৮ বছরের অন্ধকার জীবন নিয়ে রাহিতুল ইসলামের নতুন বই ‘বাদলের কারাবাস’

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে 

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার প্রশ্নে যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার

৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ

আমির হোসেন আমুর অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ প্রকাশ

১০

রাজধানীতে নব্য জেএমবির সহযোগী সদস্য গ্রেপ্তার

১১

শুধু একটি শ্রেণিকে নিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার ফ্ল্যাট ও জমি জব্দ

১৩

একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

১৪

শাকিবের সমতুল্য হওয়া সহজ নয় : সিয়াম

১৫

জাপান টাইমসের প্রতিবেদন / ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে জলবায়ু গবেষণার কী হবে?

১৬

শুটিং নয়, উত্তরার শপিং মলে হুলস্থুল কেনাকাটায় ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম!

১৭

দুঃশাসনমুক্ত দেশ গঠনে বিএনপির বিকল্প নাই : মান্নান

১৮

২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা, এনসিটি ইজারা ঘিরে অচল চট্টগ্রাম বন্দর

১৯

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে এবার মুখ খুলল ভারত

২০
X