কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পরোয়ানায় বিচারকের স্বাক্ষর জালের পর পালিয়ে গেছে দুই পুলিশ!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পরোয়ানা ফেরত কাগজে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর স্বাক্ষর জাল করার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলায় আদালতের মোটরযান শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফুয়াদ উদ্দিন ও কনস্টেবল আবু মুছাকে আসামি করা হয়েছে। বিষয়টি জানার পর তারা আদালত থেকে পালিয়ে গেছেন।

এ বিষয়ে ডিএমপির প্রসিকিউসন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রশাসন) মো. কামরুল আহসান বলেন, স্বাক্ষর জালের ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ পাঠিয়েছি। বর্তমানে তারা পলাতক থাকায় তাদের আইনে সোপর্দ করা হয়নি৷

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকায় গাড়ি নম্বর ঢাকা মেট্রো-২ ৫৫ ৮২২০ এর চালক ও ঢাকা মেট্রো- ল- ৩৪ ০৯১৮ এর চালককে জরিমানা করে ট্রাফিক পুলিশ। জরিমানার টাকা না দেওয়ায় তাদের বিরুদ্ধে নন এফআইআর পৃথক দুটি মামলা আদালতে প্রেরণ করা হয়। এরপর আদালত দুই চালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে পরোয়ানা ফেরতের কাগজে উপপরিদর্শক ফুয়াদ উদ্দিন ও কনস্টেবল আবু মুসা বিচারকের স্বাক্ষর জাল করেন। এ ঘটনাটি জানাজানি হলে আসামিরা পালিয়ে যায়।

গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে সিএমএম আদালত-১০ এর বেঞ্জ সহকারী ইমরান হোসেন বাদী হয়ে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী আদালতের পাশাপাশি মোটরযান সম্পর্কিত মামলা পরিচালনার দায়িত্ব পালন করেন।

গত ২৪ সেপ্টেম্বর দুপুরে মোটরযান শাখার আদালতে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপপরিদর্শক মো. ফুয়াদ উদ্দিন নন এফআইআর দুটি মামলা বিচারকের নিকট উপস্থাপন করে।

পরে মামলা দুটির আসামি না থাকায় বিচারক কোনো পদক্ষেপ নিতে পারেনি। পরবর্তীতে বিচারক জানতে পারেন এ মামলা দুটির জব্দকৃত আলামত মোটরযান শাখার ইনচার্জ ফুয়াদ উদ্দিন ও একই শাখার জিআরও মো. আবু মুছাসহ তাদের অন্যান্য সহযোগীদের যোগসাজশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর স্বাক্ষর জাল করে পরোয়ানা ফেরত কাগজে নিজেরা স্বাক্ষর প্রদান করে আসামিদের দিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১০

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১১

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১২

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৩

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৫

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৮

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৯

‘আমরা সবাই মেসিকে মিস করব’

২০
X