কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৫৪ লাখ টাকা ছিনতাই : দুই পুলিশ কনস্টেবল রিমান্ডে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৫৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার পুলিশের দুই কনস্টেবল মো. দেলোয়ার হোসেন ও মো. আবু সায়েমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহা দিবা ছন্দার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলায় গ্রেপ্তার অপর আসামি মো. মোশারফ হোসেন ও মো. আ. বাতেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ দিন গ্রেপ্তার চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় ডিবির ওয়ারী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম আসামি দেলোয়ার ও সায়েমের জবানবন্দি রেকর্ড ও আসামি মোশারফ ও বাতেনের সাত দিনের রিমান্ড চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দেলোয়ার ও সায়েমের জবানবিন্দ রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া শুনানি শেষে মোশারফ ও বাতেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ অক্টোবর সকাল ৯টার দিকে ব্যবসায়ী আবুল কালাম নগদ ৫৪ লাখ টাকা স্কুল ব্যাগে নিয়ে তার নাতি তানভীর হোসেন নয়ন মতিঝিলের জনতা ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য রওনা হন। তিনি হেঁটে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় ইউনিকেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে দুইজন ব্যক্তি তার পথ রোধ করেন।

এরপর জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে ধোলাইপাড় মোড় ইউটার্ন করে মাওয়াগামী রোডে যায় এবং তারা আব্দুল্লাহপুর পার হয়ে রসুলপুর নামক স্থানে ফাঁকা রাস্তায় তাকে বিভিন্ন রকম হুমকি দিয়ে ৫৪ লাখ টাকা কেড়ে নেয়। এ সময় তার মোবাইল ফোন নিয়ে তাকে ফাঁকা রাস্তায় ফেলে দ্রুতগতিতে মাইক্রোবাসে করে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনায় ব্যবসায়ী আবুল কালাম বাদী হয়ে রাজধানীর শ্যামপুর মডেল থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X