বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই মামলায় জামিন পেলেন গণঅধিকারের মশিউর 

আদালত চত্বরে গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। ছবি : সংগৃহীত
আদালত চত্বরে গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানের ২ মামলায় জামিন মঞ্জুর করেছে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিগত ৯ অক্টোবর মতিঝিল থানার ও ১২ অক্টোবর শাহবাগ থানায় করা দুটি মামলায়য় জামিন মঞ্জুর করেন হাইকোর্ট বিভাগ।

শুনানিকালে মশিউর রহমানের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ইউএলএফ-এর প্রধান সমন্বয়কারী, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংগ্রামী মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামাল ও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।

এ সময় মশিউর রহমানের আইনজীবী নুরে এরশাদ সিদ্দিকী বলেন, অত্র দুটি মামলা যথাক্রমে ২০১৯ সালে ডাকসু হামলাকে কেন্দ্র করে শাহবাগ থানায় এবং ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মতিঝিল থানায় দায়ের করা হয়। এজাহারভুক্ত আসামি মশিউর রহমানকে ১৭/০৮/২৩ তারিখে মতিঝিল থানার মামলায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়; পরবর্তীতে ০৩/০৯/২০২৩ তারিখে শাহবাগ থানার মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়।

তিনি আরও জানান, মশিউর রহমানকে শাহবাগ থানার আরও ২টি মামলায় বিগত ০২/১০/২০২৩ তারিখে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, মশিউর রহমান এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মোট ৫টি মামলা বর্তমানে চলমান রয়েছে। দুই মামলায় জামিন হলেও আরও তিনটি মামলা চলমান থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না।

আবু হানিফ আরও জানান,এই সরকার বিরোধী মত দমন করার জন্য মামলাকে অস্ত্র হিসেব ব্যবহার করছে,এসব পুরোনো মামলায় ছাত্রনেতা বিন ইয়ামিন, সাইফুল, ঈসমাইল কারাগারে রয়েছে এ ছাড়াও একটি মিথ্যা মামলায় বগুড়ায় যুবঅধিকার পরিষদের ৮ জন কারাগারে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X