কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

খেলায় নয়, ক্রিকেটারদের মন পড়ে থাকে টাকায় : হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট দলের খেলার মান নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের খেলার মান নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট দলের খেলার মান নিচে নেমে গেছে। ক্রিকেটারদের এখন খেলার দিকে মনোযোগ থাকে না। তাদের মন থাকে শুধু টাকা উপার্জনের দিকে। এমন মন্তব্য করেছেন হাইকোর্ট।

বুধবার (৮ নভেম্বর) ক্রিকেটের ধারাভাষ্য থেকে ওয়াকার ইউনূসের নাম প্রত্যাহার হওয়া নিয়ে রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, আমরা ক্রিকেটের অন্ধ সাপোর্টার হতে চাই না। এটা বলতেই হবে যে, বাংলাদেশের ক্রিকেট দলের খেলার মান নিচে নেমে গেছে। এখন ক্রিকেটারদের খেলার দিকে মনোযোগ নেই; তাদের মন পড়ে থাকে টাকা উপার্জনের দিকে।

আদালতে শুনানির শুরুতে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান বলেন, ওয়াকার ইউনূস আইসিসির আইন লঙ্ঘন করে বাংলাদেশ ক্রিকেট ও অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে বারবার কটূক্তি করেছেন। তিনি এটা করতে পারেন না। এ সময় হাইকোর্ট জানতে চান, ওয়াকার ইউনূসের বাড়ি কি পাকিস্তানের পাঞ্জাবে? তাহলে তো তারা একাত্তরে পরাজয়ের গ্লানি ভুলতে পারবে না! এরপর আদালত বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারা ভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের ওয়াকার ইউনূসের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ দায়ের করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি প্রেসিডেন্টকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

গত ৬ নভেম্বর দিল্লিতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেন সাকিব আল হাসান। ম্যাথিউস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনূস ও শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আরনল্ড। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়িসুলভ আচরণ দেখেননি কখনো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১০

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১১

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১২

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৪

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৫

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৬

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৭

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৮

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৯

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

২০
X