স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ডকে শোকজ করবে বিসিবি

বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচে ঘটে যাওয়া ‘টাইমড আউট’ নিয়ে সাক্ষাৎকার দিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকব্লগ ডটনেট’-কে এই দক্ষিণ আফ্রিকান বলেছেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না।’ চলমান বিশ্বকাপে দলের আচরণবিধি ভেঙে সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় ডোনাল্ডকে শোকজ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় টিম ম্যানেজমেন্টের অনুমতি ব্যতীত সংবাদমাধ্যমে যে কোনো ধরনের কথা বলা নিষেধ করেছে বিসিবি। কিন্তু টুর্নামেন্ট চলাকালে টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও ক্রিকেটভিত্তিক ওয়বেসাইটকে সাক্ষাৎকার দেন পেস বোলিং কোচ ডোনাল্ড। যা ভালোভাবে নেয়নি বিসিবি। তা ছাড়া নিজ দলকে সমালোচনা করেও কথা বলেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলের সমালোচনা করে বক্তব্য দেওয়া এবং টুর্নামেন্ট চলাকালীন দলীয় আচরণবিধি লঙ্ঘন করে সাক্ষাৎকার প্রদান করায় ডোনাল্ডকে কারণ দর্শানোর জন্য শোকজ করবে বিসিবি।

সংবাদমাধ্যমকে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘দলীয় যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত থাকতেই পারে। তাই বলে দলের বিপক্ষে সমালোচনা করতে হবে। এমনকি অনুমতি ব্যতীত সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে হবে। তিনি চাইলে দলের ভেতরেই আলোচনা করতে পারতেন। তবে তার এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল। কারণ প্রতিযোগিতা চলাকালে মিডিয়ায় কথা বলে ভালো করেননি।’

ম্যাথুস ইস্যুতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে সাক্ষাৎকারে ডোনাল্ড বলেছেন, ‘আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যথেষ্ট হয়েছে। আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, যথেষ্ট হয়েছে আর না। এটা আমার তাৎক্ষণিক ভাবনা।’

তিনি আরও বলেছেন, ‘সবকিছু খুব দ্রুত ঘটে গেছে। আপনি কর্তৃত্বের কথা বলছেন, আমি তো প্রধান কোচ না, আমি দায়িত্বে নেই। আমি মারাইস এরাসমাসকে বলতে দেখেছি, ‘অ্যাঞ্জেলো, দয়া করে তুমি এখন মাঠ ছাড়তে পারো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১০

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১১

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১২

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৩

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৪

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

১৫

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১৬

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১৭

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১৮

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১৯

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

২০
X