কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০২:১৭ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা 

আদালতে ককটেল বিস্ফোরণের পরে তোলা ছবি। (সংগৃহীত)
আদালতে ককটেল বিস্ফোরণের পরে তোলা ছবি। (সংগৃহীত)

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. কামরুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল সোমবার বিকেল ৩টা ৫২ মিনিটে অজ্ঞাতনামা নাশকতা সৃষ্টিকারীরা বেআইনি ও বিদ্বেষপূর্ণভাবে আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবীদের ও আদালতে আসা বিচার প্রার্থীসহ আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনদের জীবন সম্পত্তি বিপন্ন অথবা গুরুতর ক্ষতি সাধনের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ করে। এতে আদালতে আসা বিচার প্রার্থীসহ বিভিন্ন লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ আদালতের বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।

ককটেল বিস্ফোরণের কয়েক মিটার দূরেই জুতা সেলাইয়ের কাজ করছিলেন শ্রীবাস দাস। তিনি বলেন, ‘আমি পাশেই জুতা কালির কাজ করছিলাম। হঠাৎ করে পাশে এই বিস্ফোরণ। আমি অনেক ভয় পেয়ে যাই। তবে কে বা কারা ফেলেছে আমি দেখিনি।’

আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন ঢাকা মহানগর আদালতর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। এমন সময় তার পেছনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে তিনি বলেন,‘এর আগে কখনো এমন ঘটনা ঘটে নি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরেই আজ (গতকাল) এমন ঘটনা ঘটল। হয়তো রাষ্ট্রপক্ষ কিংবা সরকারকে ভয় দেখাতে এই ককটেল বিস্ফোরণ। কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তবে আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারত।’

এদিকে সিসি টিভি ফুটেজে দেখা গেছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ দোতলায় বোরকা পরিহিত এক মহিলাকে শিশু সন্তান নিয়ে অবস্থান করতে দেখা যায়। তখন তার সঙ্গে এক পুরুষও ছিলেন। তারা কয়েক মিনিট চারদিকে পর্যবেক্ষণ করতে থাকেন। সুযোগ মতো মহিলার কাছে থাকা ব্যাগ থেকে ককটেল করেন ওই পুরুষ। এরপর তারা ঢাকা মহানগর আদালতের সামনে নিক্ষেপ করেন। কিছু দূর গিয়ে তারা আদালতের নিচে তাকান। এরপর তারা দ্রুত আদালত চত্বর থেকে সটকে পড়েন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১০

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১১

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১২

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১৩

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১৪

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৫

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৬

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৭

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৮

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১৯

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

২০
X