কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হাবিব-জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতার সাজা

মো. হাবিবুর রহমান হাবিব ও এসএম জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত
মো. হাবিবুর রহমান হাবিব ও এসএম জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব ও যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরসহ পৃথক মামলায় বিএনপির ১১ জন নেতাকে কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত অবমাননার অভিযোগে হাবিবুর রহমান হাবিবকে ৫ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কারাদণ্ড দেন। র‌্যাব গ্রেপ্তারের পর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে হাইকোর্টে হাজির করা হয়।

এদিকে, যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ জন নেতাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিশেষ ট্রাইব্যুনাল আদালত এ রায় দেন। ২০১৩ সালে উত্তরা থানার একটি মামলায় তাদের বিরুদ্ধে এ সাজা ঘোষণা করা হয়েছে। মামলায় ৭৩ জন আসামি ছিলেন। অন্যরা খালাস পেয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X