বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য গোপন করে জামিন, মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খানের মুক্তির জামিন আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য গোপন করে জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ায় রোববার (২৬ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এর আগে দেওয়া জামিন প্রত্যাহার করে এ আদেশ দেন।

একই সঙ্গে হাইকোর্ট মুক্তির আইনজীবী ব্যারিস্টার মুনতাকিমকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের ব্যাপারে সতর্ক থাকতে মৌখিকভাবে নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোরোয়ার হোসেন বাপ্পী। এ বিষয়ে সোরোয়ার হোসেন বাপ্পী বলেন, আসামি যদি ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করেন তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ অর্থাৎ গ্রেপ্তার করতে বলা হয়েছে।

টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলায় সাবেক পৌর মেয়র মুক্তি কয়েক বছর ধরে কারাগারে ছিলেন। গত আগস্টে তাকে জামিন না দিয়ে মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশনা দিয়েছিল আপিল বিভাগ। কিন্তু এই নির্দেশনার তথ্য গোপন রেখে নতুন করে হাইকোর্টে তার জামিন চাওয়া হয়। এতে গত ২০ নভেম্বর মুক্তিকে জামিন দেন বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ। গত ২২ নভেম্বর কারাগার থেকে বের হন মুক্তি।

বিষয়টি জানার পর জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। বিষয়টি আগামীকাল সোমবার (২৭ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য ধার্য রয়েছে। এরই মধ্যে মুক্তির জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

মুক্তি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার ভাই। ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার হয়। তিন দিন পর নিহতের স্ত্রী হত্যা মামলা করেন। এ মামলায় তৎকালীন এমপি আমানুর রহমান খান রানা, তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে পুলিশ এ চার জনসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। বর্তমানে এ মামলার বিচার শেষ পর্যায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১০

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১২

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৩

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৪

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৫

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৬

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৭

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৮

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৯

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

২০
X