কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আমীর খসরুর জামিন শুনানি আজ

আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। (পুরোনো ছবি)
আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। (পুরোনো ছবি)

রমনা ও পল্টন মডেল থানার পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর গ্রেপ্তার ও জামিনের বিষয়ে শুনানি আজ বুধবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জেল হোসেনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার (১৪ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন।

জানা গেছে, ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এজন্য অপর আট মামলায় গ্রেপ্তার দেখানোসহ আট মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চার এবং পল্টন মডেল থানায় ৪টি মামলা রয়েছে।

গত ৩ নভেম্বর পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমির খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পল্টন থানার নাশকতার মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা আমির খসরুকে গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ১৮ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১০

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১১

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৩

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৪

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৫

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৬

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১৭

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৯

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

২০
X