কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আরও দুই মামলায় আমীর খসরুর জামিন  

আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

রমনা ও পল্টন মডেল থানার পৃথক আরও দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ জামিন মঞ্জুর করেন।

আইনজীবী আব্দুস সালাম হিমেল কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রমনা ও পল্টনের চার মামলায় জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত রমনা ও পল্টনের দুটি মামলায় জামিন দিয়েছেন। এছাড়া অপর দুই মামলার অধিকতর জামিন শুনানির জন্য ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এ নিয়ে গত ২৮ অক্টোবরের ঘটনায় হওয়া মোট ১০ মামলার মধ্যে আট মামলায় জামিন পেলেন। অপর দুই মামলার অধিকতর শুনানির জন্য রেখেছেন আদালত।

এর আগে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ছয় দিনের রিমান্ড শেষে গত ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা গ্রেপ্তার দেখনোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

মেসিকে ছাড়াই দল ঘোষণা

১০

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

১১

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

১২

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

১৩

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

১৪

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

১৫

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

১৬

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

১৭

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

১৮

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১৯

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০
X