মাসুদ রানা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জাবির ধর্ষণের বর্ণনা দিলেন সেই মামুন

মূলহোতা মো. মামুনুর রশিদ ওরফে মামুন। পুরোনো ছবি
মূলহোতা মো. মামুনুর রশিদ ওরফে মামুন। পুরোনো ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় মূলহোতা মো. মামুনুর রশিদ ওরফে মামুনসহ দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে নিজের কীতকর্মের জন্য মামুন অনুতপ্ত হন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন।

আদালতে মামুন তার জবানবন্দিতে জানান, তিনি ভুক্তভোগী গৃহবধূর স্বামীকে মীর মোশাররফ হলের ৩১৭ রুমে মুরাদের কাছে রেখে আসেন। পরে ওই নারীকে ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যান। সেখানে প্রথমে মামুন এবং পরে মোস্তাফিজ গৃহবধূকে ধর্ষণ করেন।

এদিন আসামি মামুন ও মুরাদকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তারা ধর্ষণের ঘটনায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে জাবির মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে হলের পাশে জঙ্গলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ভিকটিমের স্বামী রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

এ মামলার পর ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ ফেব্রুয়ারি আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে আদালত গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন- সাব্বির হাসান, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১০

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১১

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১২

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৩

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৪

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৫

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৬

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৭

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৮

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৯

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

২০
X