কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
গৃহকর্মী নির্যাতন মামলা

অব্যাহতি পেলেন ডেইলি স্টারের আশফাক ও তার স্ত্রী 

আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার। পুরোনো ছবি
আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার। পুরোনো ছবি

বাসা থেকে পড়ে গৃহকর্মী ফেরদৌসি আহতের ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে অব্যাহতি দিয়েছেন আদালত। গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তারা এ মামলার দায় থেকে অব্যাহতি পেলেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

ছয় মাস আগে বাসা থেকে ফেরদৌসি পড়ে আহত হওয়ার ঘটনায় শিশুটির মা জোছনা বেগম মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলাতেও সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার শিল্পী নামে এক নারীকে আসামি করা হয়েছিল। ওই ঘটনায় শিশু আইনের ৭০ ধারায় শিশুকে হেফাজতে রেখে ব্যক্তিগত কাজে নিয়োজিত করে নির্যাতন ও অবহেলায় শিশুর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

মা জোছনা বেগম মামলার অভিযোগে বলেন, আমার বড় মেয়ে ফারজানাও ৩নং আসামি আসমা আক্তার শিল্পীর বাসায় আগে কাজ করত। এক মাস আগে সে ওই বাসা থেকে গ্রামে চলে আসে। এরপরই শিল্পী আমার মেঝো মেয়েকে তার বাসায় কাজের কথা বলে নিয়ে আসে। কিন্তু চলতি মাসের ১ তারিখে ফেরদৌসিকে মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বাসায় কাজ করতে পাঠান শিল্পী। এরপর থেকেই মা জোছনা বেগম যোগাযোগের চেষ্টা করলে আশফাকুল হক, তানিয়া খন্দকার মায়ের সঙ্গে কথা বলতে দেন না মেয়েকে। তাকে মারধর করতেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অত্যাচার থেকে বাঁচতে ফেরদৌসি বাসার অরক্ষিত অবস্থায় রাখা নিরাপত্তা বেষ্টনীবিহীন জানালা দিয়ে লাফ দেয়।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X