কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন জামিনে মুক্ত

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন জামিনে মুক্ত। ছবি : কালবেলা
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন জামিনে মুক্ত। ছবি : কালবেলা

প্রায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

৯ মামলায় জামিনপ্রাপ্ত হয়ে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মুক্তি পান তিনি।

গণঅধিকার পরিষদের একাংশের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন। বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে কনডেম সেলে রাখা হয়েছিল বলে এর আগে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী জানান, গত বছরের ১ আগস্ট দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকা থেকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক বিন ইয়ামীন মোল্লাকে। পরদিন ২ আগস্ট ওই মামলায় বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা থেকে তিনি জামিন পান। কিন্তু তাকে জামিনে মুক্তি না দিয়ে ওইদিনই মতিঝিল থানায় ২০২১ সালে দায়েরকৃত একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। এরপর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরও ২টি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় তাকে। এভাবে একের পর এক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখাতে থাকে পুলিশ এবং বারংবার তাকে রিমান্ডে নেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, জেলখানাতেও তাকে বিশেষ কনডেম সেলে রেখে নির্যাতন চালানো হয়। ২৪ ঘণ্টায় মাত্র একবার ১ ঘণ্টার জন্য তাকে ওই কনডেম সেল থেকে বের হতে দেওয়া হয়। পরিবারের সদস্য অর্থাৎ তার বাবা-মায়ের সাথেও ঠিকমতো দেখা করতে দেওয়া হয়নি। দীর্ঘদিন কারাগারে আটক রাখতে এজাহারে নাম নেই এমন দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় তাকে।

সর্বশেষ পল্টন থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় (নবম মামলা) গত ১৯ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট থেকে জামিন পান কারানির্যাতিত ছাত্রনেতা বিন ইয়ামীন মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১০

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১২

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৩

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৫

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৬

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৭

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১৮

নিয়োগ দেবে ভিভো

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

২০
X