বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা বারের নির্বাচনে ৫০ শতাংশ ভোটও পড়েনি 

ঢাকা বার নির্বাচন। ছবি : সংগৃহীত
ঢাকা বার নির্বাচন। ছবি : সংগৃহীত

আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনে মোট ভোটারের ৫০ শতাংশও ভোট পড়েনি। গত দুই দিনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়ার তিন ঘণ্টার মাথায় জাল ব্যালটের অভিযোগে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে কয়েক দফা আলোচনা শেষে বিকেল ৩টায় ফের ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষ হয়।

আগামীকাল শুক্রবার ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবেন। এর আগে গত বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এতে চার হাজার ২৩০ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি সম্পাদকীয় এবং ১০টি সদস্য পদে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা দল ও বিএনপি সমর্থিত নীল দল পৃথক দুই প্যানেলে মোট ৪৬ প্রার্থী এবং এর বাইরে স্বতন্ত্র দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার।

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত শাওন। অপর দিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. ইউনুস আলী নির্বাচনে অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১০

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১১

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১২

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৩

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৪

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৫

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৬

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৭

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৮

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৯

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

২০
X