কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০১:০৬ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের মামলায় সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইকরামের স্ত্রী কারাগারে

দুদকের লোগো। ছবি : সংগৃহীত
দুদকের লোগো। ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও মিথ্যা তথ্যের মামলায় সড়ক ও জনপথ অধিদপ্তরের রংপুর জেলার সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহর স্ত্রী আতিকা খাতুনকে কারাগারে পাঠানো হয়েছে।

আত্মসমর্পণ করলে গতকাল সোমবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের ১০ জানুয়ারি আতিকা খাতুনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে আতিকা খাতুন তার নিজ নামে ৬ কোটি ২২ লাখ ২১ হাজার ৯২৬ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে তা গোপন করেন। অপরদিকে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদান করে এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮ কোটি ৯১ লাখ ৭২ হাজার ১১৮ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রাখেন।

এরআগে ওই বছরের ১৩ জানুয়ারি এ কিউ এম ইকরাম উল্লাহর বিরুদ্ধে মামলা করেন রাশেদুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি এ কিউ এম ইকরাম উল্লাহ কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে ৩ কোটি ৬৭ লাল ২ হাজার ২০৬ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য প্রদর্শন না করে তা গোপন করেন। তিনি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রদান করে এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কেটি ৫২ লাখ ৬৮ হাজার ১০১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও দখলে রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন চিকিৎসা গবেষক প্রফেসর ড. মজিবুল হক

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

রান্না করছিলেন মা, পানিতে ডুবে প্রাণ গেল সন্তানের 

মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়লেন মা

‘আগামী ৫০ বছর আ.লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ’

প্রাণিসম্পদ খাতকে লাভজনক করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

কে এই উদি নেকো, এমন অদ্ভূত সাজের নেপথ্যে কী?

১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

১০

বিশ্বকাপ নিয়ে মেসির যে মন্তব্য উস্কে দিলো জল্পনা

১১

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

১২

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: বিএনপির এমপি

১৩

ওয়ালটন ফ্যান-কালবেলা ফিফা ফুটবল বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ

১৪

মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

১৫

দেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত হতে পারে, জানালেন ধর্মমন্ত্রী

১৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী? 

১৭

১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৮

মৌলভীবাজার সীমান্তে ৭ জনকে পুশইন 

১৯

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

২০
X