কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৫২ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাৎ, তৃতীয়বার রাজুর জামিন নামঞ্জুর

জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত
জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত

ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় আসামি জিল্লুর রহমান রাজুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো তার জামিন নামঞ্জুর হয়েছে। বাদীপক্ষের আইনজীবী উদ্দিন মো. বায়েজিদ এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামি রাজুর পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। .

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ২৭ মার্চ আসামির জামিন বাতিলের আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী নাসিম উদ্দিন মো. বায়েজিদ। ওইদিন আদালতে হাজিরা দিতে আসলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেন। গত ২ এপ্রিল তার জামিন চেয়ে আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, ভোজ্য পণের পাইকারি ব্যবসার জন্য ভুক্তভোগী মোহাম্মদ জহিরুল ইসলামকে আসামিরা অনুরোধ করেন। ব্যবসায়িক লাভের তিন ভাগের একভাগ তাকে প্রদান করার প্রতিশ্রুতি দেন। ব্যবসা বাবদ মোট ১৪ লাখ ৯৭ হাজার টাকা প্রদান করেন। টাকা গ্রহণের পর আসামিরা তার সঙ্গে তাল বাহানা শুরু করেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে দেবে না বলে জানায় এবং আইনগত ব্যবস্থা নিলে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় ইলেকট্রনিক ও লাইটিংসামগ্রী ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। এ মামলার পর রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গত বছরের ৬ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি আপসের শর্তে জামিন পান।

এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান আদালতে চার্জশিট দাখিল করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১০

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১১

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১২

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৩

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৪

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৫

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৬

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৭

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৮

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৯

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

২০
X