কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্থায়ী জামিন পেলেন ইশরাক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পুরোনো ছবি
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পুরোনো ছবি

নাশকতার ১২ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (১৫ এপ্রিল) এসব মামলার শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

গত ২৯ ফেব্রুয়ারি নাশকতার এসব মামলায় ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

আজ সোমবার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তাকে সব মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।

ইশরাকের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন থানার নাশকতার এসব মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন ছিলেন ইশরাক হোসেন। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে নাশকতার এই ১২ মামলায় অস্থায়ী (অন্তর্বর্তীকালীন) জামিনের আবেদন মঞ্জুর করেন।

নাশকতার ১২টি মামলার মধ্যে পল্টন থানার ৭টি, রমনা থানার ৩টি ও মতিঝিল থানার দুটি মামলায় ইশরাকের জামিন হয়।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইশরাক হোসেনের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১০

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১১

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১২

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৩

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৪

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৬

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৭

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৮

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

২০
X