কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:৪৮ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
তারেকের ওপর হামলা

নুরসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৭ সেপ্টেম্বর

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে সাবেক ভিপি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৭ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে গতকাল সোমবার ভুক্তভোগী তারেক বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করেন। নুর ছাড়া এ মামলার আসামিরা হলেন- সাইফুল ইসলাম (২৮), ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। এ ছাড়া আরও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের পার্কিংয়ে হামলার শিকার হন তারেক। সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুরের খালাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

আজকের নামাজের সময়সূচি

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

১০

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

১১

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

১২

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১৩

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১৪

পাকিস্তানের সিরিজ জয়

১৫

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৬

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৭

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৮

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৯

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

২০
X