কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ওপর প্রেতাত্মা ভর করেছে : মিল্টনের আইনজীবী 

মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী আব্দুস ছালাম সিকদার। ছবি : কালবেলা
মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী আব্দুস ছালাম সিকদার। ছবি : কালবেলা

মানবপাচার আইনের আরেক মামলায় ‌‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলার শুনানি শেষে মিল্টনের আইনজীবী আব্দুস ছালাম সিকদার বলেন, বাংলাদেশে নিরবচ্ছিন্ন অনেক ঘটনা ঘটে। এক ঘটনা চাপা দিতে আরেক ১০ ঘটনা সৃজন করা হয়েছে। আর কিছু মনেই থাকে না। এই বাংলাদেশের ওপর অনেক প্রেতাত্মা ভর করেছে।

তিনি আরও বলেন, এই ভর নামানোর জন্য মিল্টন সমাদ্দার আজকে বলির পাঁঠা। কাউকে আড়াল করার জন্য, কাউকে হাইলাইটস করার জন্য এসব মামলা। এ মামলার ভবিষ্যৎ মাইনাস জিরো। এ মামলা যে আইনে দিয়েছে, আইনে কভার করে না। যে রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালতের ওপর আমাদের কোনো কথা নাই। এ মামলায় রিমান্ডে মিল্টন সমাদ্দারের কাছে থেকে কিছুই পাওয়া যাবে না। যা যা পাওয়া যাবে সবকিছু আদালতে উপস্থাপন করেছি।

এদিন ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন।

এ ছাড়া মানবপাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X