কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১২:১৬ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থছাড়

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পুরোনো ছবি
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পুরোনো ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির নিকট হস্তান্তরে স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। ফলে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থছাড়।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৮ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে ইতালিয়ান-থাই কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, শেখ মোহাম্মদ মোরসেদ, ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল। চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী জানান, ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাইকোর্টের আদেশের ওপর আপিল বিভাগ দুই সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন।

এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ইতালিয়ান-থাই কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছিলেন আদালত।

পরে গত রোববার (১২ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের একক বেঞ্চ নিষেধাজ্ঞার আদেশ তুলে নেন। ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুনরায় কাজ শুরুর পথ খুলেছিল। তবে আপিল বিভাগের নতুন আদেশে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থছাড়।

২০১১ সালে দেশের প্রথম এলিভেটেড এসপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতাল থাই। অর্থ জোগাড় করতে না পরায় আট বছরেও শুরু হয়নি কাজ। ২০১৯ সালে চাইনিজ দুই কোম্পানি শ্যানডং ইন্টারন্যাশনাল ও সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। এ কাজে তিন প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে ৫১, ৩৪ ও ১৫ শতাংশ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হলো এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের ৭৩ শতাংশের জোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আর ২৭ শতাংশ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু ঠিকাদারি তিন প্রতিষ্ঠানের মধ্যে চলা দ্বন্দ্ব গড়ায় আদালত অবধি। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। সেই সঙ্গে ঋণসহায়তা বন্ধ করে দেয় দুটি ব্যাংক। আর এতে করে শঙ্কায় এখন পুরো প্রকল্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে কি না, জানাল শিক্ষা বোর্ড

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত

এবার ইরানের বুশেহরে মার্কিন হামলা

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮২

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

সেই অসহায় বৃদ্ধা পেলেন জমিসহ নতুন বাড়ি, অনন্য মানবিক দৃষ্টান্ত

ইরানে হামলা তীব্র করতে ইসরায়েলে পাঠানো হচ্ছে কয়েক ডজন রিফুয়েলিং বিমান

ভিয়েতনামে আকস্মিক বন্যায় নিহত ৪

বিশ্বকাপে তৃতীয় হবে কারা, জানাল অপ্টার সুপার কম্পিউটার

মাদক বিক্রি নিয়ে বিরোধেই জোড়া খুন

১০

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শো-কজ

১১

বিডা, বেজা ও পিপিপিএকে একীভূত করে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’  

১২

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে বিশুদ্ধ পানির সরবরাহ বন্ধ

১৩

অনশনে অসুস্থ সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করল দিল্লি পুলিশ

১৪

জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী / অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

১৫

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

১৬

সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা টিপে ধরব: ড. মাসুদ এমপি

১৮

ভারতীয় রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইন, নিজ দেশে ফিরতে ঘুরছেন পথে পথে

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার

২০
X