কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আরেক মামলায় কারাগারে প্রতারক রাজু 

মো. জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত
মো. জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত

প্রতারণার মাধ্যমে সাড়ে ২৩ লাখ টাকা আত্মসাতের আরেক মামলায় আসামি মো. জিল্লুর রহমান রাজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (০১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন পল্টন মডেল থানার মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লাহ। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৪ মে মো. মোশারফ হোসেন বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি জিল্লুর রহমান রাজু মামলার বাদী মোশারফ হোসেনের সঙ্গে প্রায়ই বিভিন্ন ব্যবসায়িক বিষয়ে আলোচনা এবং মাঝে মাঝে টাকা লেনদেন করত। একপর্যায়ে ২০২২ সালের ১২ অক্টোবর ব্যবসায়ে নগদ মূলধনের প্রয়োজন হওয়ায় আসামি রাজু তার কাছে ৩০ লাখ টাকা ধার চায়। সু-সম্পর্ক থাকায় আসামির প্রস্তাবে রাজি হন তিনি। পরে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর প্রদানের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে তিন ধাপে ১০ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা প্রদান করেন। তখন আসামি রাজু ১৮ মাসের মধ্যে তার সমুদ্বয় পাওনা টাকা সে ফেরত দিবে বলে জানান। কিন্তু আসামি টাকা গ্রহণের পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে সাড়ে ছয় লাখ টাকা ফেরত দেন। তবে অবশিষ্ট সাড়ে ২৩ লাখ টাকা ফেরত চাইলে আসামি বিভিন্নভাবে তালবাহানা করতে থাকে। সর্বশেষ গত ২৫ মার্চ রাতে টাকা ফেরত চাইলে বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে ফেরত দিবে না বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি তার দেওয়া স্ট্যাম্পের বিষয়টিও সে অস্বীকার করে।

উল্লেখ্য, ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আসামি জিল্লুর রহমান রাজুর বিরুদ্ধে মামলা করে ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম। এ মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান আসামি রাজুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১০

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১১

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১৩

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১৪

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৫

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৭

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৮

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৯

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

২০
X