কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:০৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্ধর্ষ সন্ত্রাসী সাহাব উদিন অস্ত্রসহ গ্রেপ্তার, গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ

চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত শাহাবুদ্দিন অস্ত্রসহ গ্রেপ্তার। ছবি : কালবেলা
চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত শাহাবুদ্দিন অস্ত্রসহ গ্রেপ্তার। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদের ত্রাস ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত শাহাবুদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।

রোববার (৩০ জুলাই) রাতে দুর্ধর্ষ ডাকাত শাহাব উদ্দিনকে (৩৮) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে আসামিকে আদালতে চালান করা হয়েছে বলে ওসি জাবেদ মাহামুদ জানান।

এ নিয়ে এলাকার মানুষের মাঝে এক প্রকার স্বস্তি ফিরে এসেছে। গ্রামে গ্রামে মিষ্টি বিতরণ করা হচ্ছে।

রোববার রাতে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ ও থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় পুলিশ তার বাড়ি থেকে দেশে তৈরি দুটি এলজি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও বেশকিছু ধারালো কিরিচ উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন বদরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল করিমের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। এলাকায় নানা অপরাধে শাহাব উদ্দিন ও সহযোগীরা জড়িত রয়েছে।

এসব ঘটনায় তার বিরুদ্ধে ইতোপূর্বে অন্তত ৯টি মামলা রুজু হয়েছে থানা ও আদালতে। পুলিশের ওপর হামলার ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

জানা গেছে, রোববার রাতে ওসি জাবেদ মাহমুদের নেতৃত্বে থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার, এসআই সুজাউদ্দৌলাসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরখালীস্থ তার বাড়ি থেকে শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, শাহাব উদ্দিনের বাড়ি থেকে দেশে তৈরি দুটি এলজি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ ও বেশকিছু ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X