মৌলভীবাজার ও কুলাউড়া প্রতিনিধি :
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে শীর্ষ গাড়ি চোর চক্র আটক

মৌলভীবাজারে শীর্ষ গাড়ি চোর চক্র আটক। ছবি : কালবেলা
মৌলভীবাজারে শীর্ষ গাড়ি চোর চক্র আটক। ছবি : কালবেলা

মৌলভীবাজারে তিনটি চোরাই প্রাইভেটকারসহ চুরির সাথে জড়িত আন্তঃজেলা ও আন্তঃবিভাগ চোর চক্রের দুই সদস্যসহ ০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।

আরও পড়ুন: এক স্ত্রী খুনের মামলায় জামিন পেয়ে অপর স্ত্রীকে খুন, ফাঁসির রায়

তিনি বলেন, গত ১০ জুলাই কুলাউড়া পৌরসভার মধ্য মাগুরা এলাকার রাস্তা থেকে একটি সিলভার রঙের নিউ মডেল ২০০৬ জি-করোলা প্রাইভেটকার চুরি হয়। চুরি ঘটনার পর থেকেই মৌলভীবাজার জেলা পুলিশ চোরাই গাড়ি উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুরো সিলেট জোনে অভিযান শুরু করে।

আজ ভোরে প্রথমে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় গাড়ি চোর চক্রের সদস্যদের মধ্যে অন্যতম দুর্ধর্ষ গাড়ি চোর মৌলভীবাজার সদর থানাধীন গুজারাই গ্রামের আলীম মিয়ার ছেলে শাহ আলমকে (২৭) আটক করা হয়। আটককৃত শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার বেড়িরচর এলাকা থেকে আন্তঃজেলা ও বিভাগ গাড়ি চোর মুহিবুর রহমান সিতুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শাহ-আলম ও মুহিবুর রহমান সিতুকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে সিতুর শ্বশুরবাড়ি থেকে গত ১০ জুলাই কুলাউড়ার মধ্য মাগুড়া থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গাড়ি চুরি সংক্রান্ত মামলা হওয়ার পর থেকে গাড়ি উদ্ধার অভিযানের সময় আরও ২টি চোরাই প্রাইভেটকার উদ্ধার ও চুরির সাথে জড়িত আন্তঃজেলার গাড়ি চোরচক্রকে আটক করা হয়।

তারা হলো- সিলেট থেকে তোফায়েল মিয়া (২৬), আব্দুল আলীম (৩০), হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে মহিউদ্দিন (৩০), মৌলভীবাজার সদর থেক জসিম মিয়া (৩৭), শমশেরনগর থেকে আবুল হোসেন (৩১) রাজনগর কয়েছ মিয়া (২৭)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X