সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০১:১২ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০২:০৩ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৬

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৬ । ছবি : কালবেলা
গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৬ । ছবি : কালবেলা

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পঞ্চগড়ে নিজের অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। ইতোমধ্যে জড়িত সন্দেহে ওই এলাকার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল(৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ(২৫) এবং সমেশ আলীর মোজাম্মেল হক (৩০)।

মামলার এজাহারসূত্রে জানা যায়, গতকাল বিকেলে এক দম্পতি কচুয়া চাঁদের হাটে ঘুরতে যায়। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ৭-৮ জন যুবক তাদের গতিরোধ করে। পরে স্বামীকে অন্য জায়গায় আটকে রেখে স্ত্রীকে চাঁদের হাট কলেজের উত্তর পাশে একটি গজারির বনে নিয়ে গণধর্ষণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দম্পতি বিকেল পাঁচটার সময় চাঁদেরহাট কলেজে আসেন। সেখানে তারা ঘুরাঘুরি করেন নিজেরা ছবি তোলেন। এরমধ্যেই বখাটেরা তাদের অনুসরণ করতে থাকে। আনুমানিক পৌনে সাতটার দিকে তারা যখন চাঁদেরহাট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন, তখন তাদেরকে চ্যালেঞ্জ করা হয় তারা স্বামী-স্ত্রী কিনা। তখন বখেটেরা ওই গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং স্ত্রীকে পাশের গজারির বনে নিয়ে যায়। সেখানেই পালাক্রমে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে স্বামীর আত্মচিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলে তাদেরকে নিয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়।

ওই এলাকার বাসিন্দা মনির হোসেন বলেন, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এই বখাটেরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

সখীপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরই ওসির নির্দেশে রাত বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X