কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:২৪ এএম
অনলাইন সংস্করণ

চলন্ত গাড়িতে ডাকাতির লোমহর্ষক বর্ণনা

উদ্ধারকৃত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান। ছবি : সংগৃহীত
উদ্ধারকৃত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান। ছবি : সংগৃহীত

গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সুত্রাপুর এলাকায় কম্বল ভর্তি একটি কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ৩০ অক্টোবর কম্বল ভর্তি একটি বড় কাভার্ড ভ্যান শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

গাজীপুরের কালিয়াকৈর থানাধীন সুত্রাপুর এলাকায় পৌঁছালে রাত সাড়ে ১১টার দিকে একদল ডাকাত একটি মাইক্রোবাস দিয়ে কম্বল ভর্তি কাভার্ড ভ্যানটির গতি রোধ করে। তারপর অস্ত্রের মুখে ড্রাইভার এবং হেলপারের চোখ বেঁধে ফেলে এবং কাভার্ড ভ্যানটি কম্বলসহ ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় ৩১ অক্টোবর কাভার্ড ভ্যানের মালিক আলম মিয়া বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

মামলা পর তদন্ত কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ডাকাতরা আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়ে ডাকাতিতে অংশগ্রহণের কথা স্বীকার করেন এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি ও কাভার্ড ভ্যান ঢাকার পল্লবী এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ হোসেন পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতরা পেশাদার অপরাধী। বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X