কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪০ এএম
অনলাইন সংস্করণ

৯৯৯-এ ফোন, নিখোঁজ হওয়া শিশু উদ্ধার

নিখোঁজ হওয়া শিশুকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা। ছবি : সংগৃহীত
নিখোঁজ হওয়া শিশুকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে জাতীয় ‘জরুরি সেবা ৯৯৯’-এ ফোনের মাধ্যমে রাজধানীর শাহজাহানপুর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রামের রামেল হাওলাদার ৯৯৯-এ ফোন করে জানান তার বোন মনি প্রায় এক মাস পূর্বে নিখোঁজ হয়েছে। পরে পুলিশ তার বোনকে উদ্ধার করে।

শাহজাহানপুর থানা সূত্রে জানানো হয়, সোমবার (১১ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রামের রামেল হাওলাদার নামে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান তার বোন মনি প্রায় এক মাস পূর্বে নিখোঁজ হয়। তাকে শাহজাহানপুর থানা এলাকায় আটক করে রাখা হয়েছে কিন্তু তিনি কোন ঠিকানা বলতে পারেন না। তবে তিনি একটি মোবাইল নাম্বার দেন, যে নাম্বার থেকে তার সঙ্গে কথা হয়েছে।

পুলিশ সেই নাম্বারে কথা বলে তথ্য প্রযুক্তির মাধ্যমে মনির অবস্থান জানতে পারে। পরবর্তী সময়ে ৯৯৯ এ ফোন দেওয়া ভিকটিমের সৎভাই রামেল হাওলাদার ও আপন মামা রাশেদ উদ্দিন (২৮) থানায় এলে তাদের উপস্থিতিতে দীপ শিখা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের পরিচালক মোছা. জেবুন নেছা ডলির বাসা থেকে ১০ বছরের শিশু মনিকে উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ।

মোছা. জেবুন নেছা ডলিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানানো হয়, প্রায় দেড় মাস আগে ঝর্ণা নামের এক মহিলা মনি নামের শিশুটিকে তার বাসায় কাজের জন্য রেখে যায়। মনিকে তার নানী ফাতেমা খাতুন ও মামা মো. রাশেদ উদ্দিন নোয়াখালীর হাতিয়া থেকে ঝর্ণা নামের এক মহিলার মাধ্যমে ঢাকায় কাজের জন্য পাঠায়। তাকে কোন মারধর ও আটক করে রাখা হয়নি বলে জানায় মনি। শিশুকে কাজের জন্য রাখায় মোছা. জেবুন নেছা ডলি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোন শিশুকে শ্রমসাধ্য কাজে নিয়োজিত করবে না মর্মে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে ৯৯৯-এ কল করা রামেল হাওলাদার ও আপন মামা রাশেদ উদ্দিনের কোন অভিযোগ না থাকায় শিশু মনিকে তাদের জিম্মায় প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X