কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১১:১১ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর শাহজাহানপুরে এক হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আবুল হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আবুল হোসেন। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ আবুল হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ রেলগেটের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের মতিঝিল বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আবুল হোসেনের কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল হোসেন স্বীকার করেছেন, তিনি নারায়ণগঞ্জ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার নামে যাত্রাবাড়ী ও ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি।

এদিকে গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে পরিচালিত অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৮৭ জনকে এবং অন্যান্য অপরাধে আরও ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযান থেকে ২টি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X