মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী সাজলেন এএসআই স্বামী কনস্টেবল, অতঃপর যা ঘটল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে গ্রেপ্তার মাদক কারবারি স্বপন মিয়া। ছবি : কালবেলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে গ্রেপ্তার মাদক কারবারি স্বপন মিয়া। ছবি : কালবেলা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের দুই সদস্য ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি স্বপন মিয়াকে গ্রেপ্তার করেছে।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শ্রীমঙ্গল থানার ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়াকে (৩৪) গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন এ মাদক ব্যবসায়ী।

শনিবার (০৮ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় স্বপনকে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী স্বপন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক বাণিজ্য এবং চোরাচালানে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করলেও বিভিন্ন সময়ে পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত পালিয়ে যায় তিনি। উল্টো এলাকায় বিভিন্ন সোর্স নিয়োগ করে মাদক বাণিজ্য স্বপন মিয়া।

শেষমেশ শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী আসামিকে গ্রেপ্তার করতে ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী চরিত্র ধারণ করে এবং সঙ্গে থাকা আরেক পুলিশ কনস্টেবল মো. রোকন উদ্দিনকে পাঞ্জাবি-টুপি পরিয়ে স্বামী সাজিয়ে মোটরসাইকেলে করে স্বপন মিয়ার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী কালবেলাকে বলেন, মাদক ব্যবসায়ী স্বপনকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে আসছি। কিন্তু সে পুলিশের উপস্থিতি হলেই পালিয়ে যেত। এ কারণে আমরা কৌশলগত পরিবর্তন এনে তাকে ধরতে সক্ষম হই।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্বপন মিয়াকে গ্রেপ্তারের শ্রীমঙ্গল থানা পলিশের এ সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকার সুযোগ নেই। গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে রোববার (০৯ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X