কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর থেকে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার মো. শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেল। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেল। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। শনিবার রাতে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. শুভ ওরফে সোলায়মান (২৯) ও মো. রুবেল (৩২)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, জনৈক মো. বদরুদ্দোজা গত ২০ ডিসেম্বর ২০২৪ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ইসলামি ফার্মার সামনে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী তার নিকট থেকে একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন। ওই ঘটনায় বাদী মো. বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনার সঙ্গে জড়িত শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত মামলার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মো. শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X