কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নিউমার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬

মিথুন। ছবি : কালবলা
মিথুন। ছবি : কালবলা

রাজধানীর নিউমার্কেট থানা গেটে আসামি মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. বশির ইসলাম (২১), মো. হাসান (২১), মো. ইমন (২৫), মো. মাসুম মাহমুদ (৩২), মো. আলামিন (৩০) ও মো. আকবর আলী (২১)।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে নিউমার্কেট থানা গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, রাজধানীর নিউমার্কেটের এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে (৩৫) রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে থানা পুলিশের টিম গ্রেপ্তার মিথুনসহ নিউমার্কেট থানা গেটে আসামাত্রই উল্লিখিত গ্রেপ্তাররাসহ এজাহারনামীয় ১৩ এবং অজ্ঞাতনামা ৩০/৩৫ জন দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় নিউমার্কেট জোনের সহকারী পুলিশ সুপার তারিক লতিফসহ কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের পুলিশের আইনানুগ কাজে বাধা না দিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দিলে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা করে। তাদের হামলার পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও তাৎক্ষণিক তৎপরতায় হামলাকারীদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় নিউমার্কেট থানায় গ্রেপ্তার এবং পলাতকদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X