কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পিকনিকে গিয়ে মদপান, ৩ যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকা থেকে গাজীপুরে পিকনিকে গিয়ে মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার নৌকায় তারা কয়েকজন বন্ধু গাজীপুরে পিকনিকে যান। সেখানে বেশ কয়েকজন মদপান করেন। পরে ঢাকায় ফিরে অসুস্থ হয়ে একে একে তিনজন মারা গেছেন।

মারা যাওয়া ওই তিনজন হলেন- মো. মনির, মো. হাসান ও মো. সানি। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদের মধ্যে মনির ও সানির দাফন হয়েছে। আর হাসানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই তিন যুবক মারা যাওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

মদপানের ওই ঘটনায় অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কয়েকজন। তাদের মধ্যে একজন সিয়াম (১৯)। তার বাবা মো. সোহাগ মিয়া জানান, তাদের বাসা বাড্ডার স্বাধীনতা সরণিতে। শুক্রবার নৌপথে সিয়ামসহ অন্য বন্ধুরা মিলে গাজীপুরের পুবাইল এলাকায় পিকনিকে যায়। সেখান থেকে ঘুরে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে সিয়াম। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তখন জানা যায় পিকনিকে গিয়ে তারা কিছু পান করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X