কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে হিজবুত তাহরীর তিন সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ(৪০) ও মাহমুদুল হাসান (২১)।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৭ মার্চ) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্যরা ৭ মার্চ বাইতুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামক একটি সমাবেশ পালনসংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে।

ডিসি তালেবুর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছে জব্দ করা আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১০

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১১

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১২

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৩

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৪

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৫

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৬

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৭

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৮

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৯

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

২০
X