কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বনশ্রীতে ব্যবসায়ীর লুট হওয়া সেই সোনা উদ্ধার, গ্রেপ্তার ৬

বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডে আক্রমণ। ছবি : সংগৃহীত
বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডে আক্রমণ। ছবি : সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০৮ মার্চ) সকালে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ দুপুর ১২টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘটনায় সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডে আনোয়ার হোসেনকে নিজ বাড়ির সামনে গুলি করে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়।

হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, আনোয়ার হোসে রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে এসে কয়েকজন তার গতিরোধ করে। এ সময় আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়। পরে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১০

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১১

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৩

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৪

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৫

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৬

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৭

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৮

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৯

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

২০
X