মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে গুলি

ব্যবসায়ীকে লক্ষ্য করে করা সন্ত্রাসীদের গুলি। ছবি : কালবেলা
ব্যবসায়ীকে লক্ষ্য করে করা সন্ত্রাসীদের গুলি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা চাঁদার টাকা না পেয়ে বাদল মিয়া নামের এক ব্যবসায়ীকে গুলি করে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার (০৮ ডিসেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী বাদল মিয়া ওই এলাকার নুরু মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয়রা ও ব্যবসায়ীর পরিবার জানায়, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরগদাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নেয়ামত উল্লাহর ছেলে ইকবাল ওরফে টেডা ইকবাল, কালাই মোল্লার ছেলে কালাই সবুজ, ফজলুল হকের ছেলে রনি, ইকবালের ছেলে রানা, তমা মিয়ার ছেলে মিয়া ব্যবসায়ী বাদল মিয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

চাঁদার টাকা না পেয়ে সোমবার রাতে তারাসহ ২০/২৫ জন মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বাদল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার নবাগত ওসি সাবজেল কালবেলাকে বলেন, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X