কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুর পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

ঢাকা পশ্চিম আঞ্চলিক পাসপোর্ট অফিস, মোহাম্মদপুর। ছবি : সংগৃহীত
ঢাকা পশ্চিম আঞ্চলিক পাসপোর্ট অফিস, মোহাম্মদপুর। ছবি : সংগৃহীত

ঝামেলামুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় পাসপোর্ট অফিসের সামনে থেকে সক্রিয় ১৪ দালালকে আটক করা হয়।

রোববার (২৭ এপ্রিল) দেড় ঘণ্টার অভিযানে দালাল চক্রের এসব সক্রিয় সদস্য আটক হয়। মোহাম্মদপুর অস্থায়ী সেনাক্যাম্প থেকে এক ক্ষুদেবার্তায় এসব তথ্য নিশ্চত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মো. রাহিমুল ইসলাম, মো. তারেক, মো. ইনারুল, মো. সাব্বির হোসাইন, মো. মামুন খান, মো. মাসুম, মো. রায়হান মাহমুদ, মো. মনিরুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. আব্দুল আলীম, মো. আব্দুস সাত্তার, মো. হুশাইন নিরব ও মো. রুহুল আমীন।

আটকদের মধ্যে একজন উবার চালক, বাকিরা ফটোকপিয়ার ও কম্পিউটার অপারেটর।

জানা গেছে, দালাল চক্রের সদস্যরা পাসপোর্ট প্রত্যাশীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের সময় ধরা পড়েছে। এর আগে এই আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালদের দৌরাত্ম্যে সেবাপ্রত্যাশীরা বারবার হেনস্তার স্বীকার হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গত চার থেকে পাঁচ দিন ধরে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা ছদ্মবেশে এলাকায় অবস্থান করছিলেন। দালালদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আনুষ্ঠানিক অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া, অভিযানের সময় আটক দালালদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ১২টি স্মার্টফোন, দালালির কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মোট এক লাখ ২২ হাজার ৮৫ টাকা। আটকদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X