কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নুরুল হুদাকে অপদস্ত করা কে এই মোজাম্মেল ঢালী

মোজাম্মেল ঢালী। ছবি : ভিডিও থেকে নেওয়া
মোজাম্মেল ঢালী। ছবি : ভিডিও থেকে নেওয়া

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে উচ্ছৃঙ্খল জনতা রোববার (২২ জুন) রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে বাইরে নিয়ে আসার সময় গলায় জুতার মালা পরিয়ে অপদস্ত করেন। এ নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নুরুল হুদাকে ঘিরে ধরে পাশে থাকা সাদা পাঞ্জাবি পরিহিত একজন লোক জুতার মালা থেকে একটি জুতা নিয়ে সাবেক সিইসিকে মারধর করছেন।

সাদা পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তির নাম মোজাম্মেল ঢালী। এ সময় নুরুল হুদাকে উদ্দেশ্য করে তিনি বলতে থাকেন, ‘ওহ যে স্বৈরাচার সৃষ্টি করেছে, এটা ওর উপহার। ওহ আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না।’ পরে পেছন থেকে অন্য আরেকজন জুতার মালাটি খুলে নিলে সাবেক সিইসিকে হেফাজতে নেয় পুলিশ।

আরেকটি ভিডিওতে এ সময় নুরুল হুদাকে ঘিরে ধরে ‘স্বেচ্ছাসেবক উত্তর’ এর নামে স্লোগান দিতে শোনা যায় কথিত জনতাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, মোজাম্মেল ঢালী উত্তরার স্থানীয়। তবে বিএনপিতে তার কোনো পদ-পদবী নেই। স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা জানান, বিএনপি কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড, থানা বা মহানগর কোনো পর্যায়ের কমিটিতেই মোজাম্মেল ঢালী নেই এবং অতীতেও কখনো ছিল না। তবে মোজাম্মেল ঢালী স্বেচ্ছাসেবক দলের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে বলা হয়েছে, সাবেক সিইসি নুরুল হুদার ‘মব’ ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন নেওয়া হবে।

উল্লেখ্য, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির মামলায় আসামি হওয়ার ছয় ঘণ্টা পরই সন্ধ্যায় কেএম নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের বাসা থেকে কথিত জনতা আটক করে। এর আগে নুরুল হুদার উত্তরার বাড়িতে গিয়ে চড়াও হয় একদল ব্যক্তি। তারা বাসায় ঢুকে সাবেক সিইসিকে অপদস্ত করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X