কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৮:৩৭ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় পুলিশের জিডি

সাবেক সিইসি নুরুল হুদা। ছবি : সংগৃহীত
সাবেক সিইসি নুরুল হুদা। ছবি : সংগৃহীত

সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে মব সৃষ্টি করে হেনস্তার ঘটনায় সাধারণ ডায়েরি করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি মো. মহিদুল ইসলাম কালবেলাকে এ তথ্য জানান।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। উনার নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর শেরেবাংলা নগর থানা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। মব সৃষ্টি করে লাঞ্ছনার ঘটনায় জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়টি আমরা তদন্ত করব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, রোববার (২২ জুন) সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।

এদিন স্থানীয় জনগণ নুরুল হুদাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে গলায় জুতার মালা পরান জনতা। জুতা দিয়ে মুখে আঘাত করতেও দেখা যায়।

পরে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় ঢুকে ‘মব’ তৈরি ও তাকে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে সরকার জানায়, নুরুল হুদাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থি এবং একটি ফৌজদারি অপরাধ। যারা মব গঠন করে আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X