কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০১:৪৭ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিচারক আছাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে চিঠি 

মো. আছাদুজ্জামান। ছবি : সংগৃহীত
মো. আছাদুজ্জামান। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানকে হত্যার হুমকি দিয়ে দুটি চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন।

রোববার (২২ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, গত ১৭ অক্টোবর এ চিঠি পাঠানো হয়েছে। একটি চিঠি যিনি পাঠিয়েছেন তার ঠিকানা দেওয়া আছে বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন। অন্য চিঠিতে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলীর হাতেম আলী সওদাগর।

দুই চিঠিতে যা বলা হয়েছে

বগুড়ার শেরপুরের সাউদিয়া পার্ক সিটির জহির উদ্দিন। তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘বাংলার যুব সমাজের আইকন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে নাটকীয় রায় দিয়ে সাজা প্রদান করেছে। অপেক্ষায় থাক। মাত্র দুই টুকরা কাপড় একটা তোমার নিজের জন্য, অপরটা তোমার পরিবারের। দেখি সরকার তোমাকে কতদিন রক্ষা করে। দেশপ্রেমিক।’

অপর চিঠিতে ঠিকানা দেওয়া আছে চট্টগ্রাম সদর থানার বরইতলীর হাতেম আলী সওদাগর। ওই চিঠিতে বলা হয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাংলাদেশ জিন্দাবাদ মাননীয় ভণ্ড বিচারক মো. আছাদুজ্জামান (মহানগর দায়রা জজ), ঢাকা। আপনি অন্যায়ভাবে তারেক রহমান ও জোবাইদা রহমানকে সাজা দিয়েছেন। আপনাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। অচিরেই বিচার কার্যকর করব। বাংলার যুব সমাজ।’

উল্লেখ্য, গত ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারক আছাদুজ্জামান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X