কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে বাসে আগুনের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুল আলম টুটুল। ছবি : কালবেলা
রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুল আলম টুটুল। ছবি : কালবেলা

মিরপুরে বিআরটিসি দুতলা বাসে আগুনের ঘটনায় এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে ফায়ার সার্ভিসের সামনে সড়কের ওপর অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সোমবার (২০ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা। তিনি জানান, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুল আলম টুটুলকে (৪৫) ১০ নম্বর গোল চত্বরের বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, বাসে যাত্রী বেশে দেওয়া আগুনে গাড়ির ওপরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। এরপর অভিযান চালিয়ে করে ঘটনাস্থলের পাশ থেকে রূপনগর থানা সেচ্ছাসেবক দলের-যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুলকে গ্রেপ্তার করা হয়।

বিআরটিসি গাড়ির চালক আসামিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন জানিয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X